কাট্টলী সিটি করপোরেশন উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে পুরস্কার বিতরণ

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

কাট্টলী সিটি করপোরেশন উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে বই বিতরণ অনুষ্ঠান কলেজ অধ্যক্ষ মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথি ছিলেনন কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সদস্য মোঃ আবু সুফিয়ান, শংকর কুমার দাস রবিন, রাজনীতিবিদ মোঃ হারুন উর রশীদ এম এ প্রমুখ। মোনাজাতের পর ছাত্রীদের মাঝে মহানবীর জীবনীগ্রন্থ ও পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ
পরবর্তী নিবন্ধনাজিরহাট পৌরসভা পূজা উদ্‌যাপন পরিষদের অভিষেক