কাট্টলী ভূমি অফিসে দালাল আটক

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৩২ পূর্বাহ্ণ

নগরীর কাট্টলী সার্কেল ভূমি অফিসে মো. ইসহাক (৬৫) নামের এক দালাল ধরা পড়েছে। যদিও বয়সের কথা বিবেচনায় নিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় ও মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
গতকাল দুপুরে কাট্টলী সার্কেল ভূমি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। এই অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. ইসহাক একজন দালাল। তিনি ৫-৭ বছর ধরে ভূমি অফিসে বিভিন্ন মানুষের নামজারি ও কোর্টের মামলা নিয়ে দালালি করছেন। এ জন্য তিনি সাধারণের কাছ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করতেন। তিনি আরো বলেন, এই ব্যক্তি প্রায় অফিসে বিভিন্ন তদবির নিয়ে আসেন। তাকে কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি বিভিন্ন ব্যক্তিকে ভূমি অফিসের কর্মচারী পরিচয় দিয়ে নামজারি করাতে আসেন। সেবাগ্রহীতা সেজে বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েকগুণ বেশি টাকা নিয়ে নামজারি করার কাজ করছিলেন। আজ একই কাজ করতে আসলে তিনি আমাদের কাছে ধরা পড়েন। পরে জিজ্ঞাসাবাদে সব
স্বীকার করেন।

পূর্ববর্তী নিবন্ধওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন খারিজ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ