ধানের শীষের সমর্থনে উত্তর কাট্টলী স্কুল মাঠ থেকে এক গণমিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দিয়েছেন নগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. মনজুর আলম চৌধুরী মনজু। গতকাল সোমবার বিকালে মিছিলটি কাট্টলী এলাকা থেকে শুরু হয়ে সিটি গেইট হয়ে কর্নেল হাট বাজারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মনজুর আলম বলেন, একাত্তরকে ধারণ করে বাংলাদেশের সমস্ত মানুষ ধানের শীষের পক্ষে একতাবদ্ধ হয়েছেন। ধানের শীষের বিজয় সুনিশ্চিত। এই বিজয় কোন ষড়যন্ত্রাকারী দল রুখতে পারবে না। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে একতাবদ্ধ হয়েছে। এসময় রফিক উদ্দিন চৌধুরী, মইনউদ্দিন চৌধুরী, শামসুল আলম, আব্বাস রশিদ, ফরিদুল আলম, মোহাম্মদ সেলিম উদ্দিন, আই খান ও মোহাম্মদ শফি উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










