প্রফেসর শায়েস্তা খান স্মৃতি প্রথম স্কুল ক্রিকেট লিগে কাট্টলি নুরুল হক হাই স্কুল ও সানশাইন গ্রামার স্কুল নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। এতে করে দুই জয় নিয়ে তারা উভয়ে ‘ঘ’ গ্রুপে যৌথভাবে শীর্ষে আছে। এখন তাদের পরবর্তী খেলার উপর গ্রুপসেরা নির্ধারণ হবে। হালিশহর হাউজিং এস্টেট মাঠে (হাফুস মাঠ) কাট্টলি নুরুল হক হাই স্কুল ৮ উইকেটে নাসিরাবাদ সরকারি হাই স্কুলকে পরাজিত করে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পায়। প্রথমে ব্যাট করে নাসিরাবাদ স্কুল ১৩০ রান করে। জবাবে ১৭.৫ ওভারে ২ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে কাট্টলি নুরুল হক হাই স্কুল। তাদের পক্ষে ওপেনার কোবায়েত ৬২, নুর আরিফ ৩৬, আহনাফ অপ. ১৭ রান করেন। ১৬ রান আসে অতিরিক্ত থেকে। নাসিরাবাদ স্কুলের মাহিন ২৯ ও সৈয়দ ইয়াস ৫ রানে ১টি করে উইকেট নেন। এদিকে নাসিরাবাদ স্কুলের হয়ে তুহিন একাই লড়ে গিয়ে শেষ পর্যন্ত ৭৫ রানে অপরাজিত ছিলেন। এছাড়া আলবি ১২, ইমাম হোসেন ১১ রান যোগ করেন। ১৩ রান আসে অতিরিক্ত থেকে। কাট্টলি স্কুলের নিরব, সালমান কাদের ও নাবিদ নেন ১টি করে উইকেট।
দিনের দ্বিতীয় খেলায় সানশাইন গ্রামার স্কুল ৭ উইকেটে কলেজিয়েট হাই স্কুলের বিরুদ্ধে জিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে কলেজিয়েট হাই স্কুল ১৬.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৭৬ রান করে। দলের প্রাচুর্য্য ৩১, ইফতেখার হুদা ১১ রান করেন। অতিরিক্ত রান হয় ১০। সানশাইন গ্রামার স্কুলের তামিউল ৩টি, আহনাফ ২টি উইকেট লাভ করেন। জুবায়ের, ইভান, আবদুল্লাহ নুর ও ইব্রাহিম ১টি করে উইকেট নেন। জবাবে সানশাইন গ্রামার স্কুল ৯.৩ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ৭৮ রান তুলে নেয়। দলের মিফতাউল অপরাজিত ২৯, ইব্রাহিম ১৫, আবদুল্লাহ নুর ১০ এবং তাসিন অপরাজিত ১০ রান করেন। কলেজিয়েট স্কুলের মোস্তফা আলি ২টি এবং আবদুল কাদের ১টি উইকেট লাভ করেন। আজকের খেলা: হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক–সিএমপি হাই (সকাল ৯টা)।












