কাজে ফেরা হল না নেজামের

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. নেজাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সরফভাটা গোডাউন ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নেজাম সরফভাটা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড দুলাল সওদাগর বাড়ি এলাকার মৃত এমদাদ আলীর ছেলে। তিনি শ্যামলী পরিবহনের কাপ্তাই থেকে ঢাকাগামী বাসের ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটার নিজ বাড়ি থেকে কাপ্তাই যাচ্ছিলেন নেজাম। যাওয়ার পথে সরফভাটা গোডাউন ব্রীজ সংলগ্ন হাজী সৈয়দ আলী সড়কের ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটির দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধরাউজানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার এক