নগরীর কাজীর দেউড়ির কাজী বাড়ি পুকুর পাড় এলাকা থেকে ২০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে নগদ ১২ হাজার ২৯০ টাকা ও তাসের বান্ডেলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জালাল, কামাল, মো. সজিব, মো. আপন, কামাল, আলমগীর হোসেন, শহীদ, মোবারক হোসেন, মো. আকতার হোসেন, নুর মোহাম্মদ, মো. শরীফ, মো. সেলিম, আবুল কালাম, মো. মনির হোসেন, মো. বেলাল হোসেন, মো. সুমন, সাজন আলী, জামাল মিয়া, মো. সাহেদ ও সাদ্দাম হোসেন। কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতের কাছে সোপর্দ করা হয়।











