নব নির্বাচিত কাউন্সিল চেয়ারপার্সন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপুকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল বুধবার লায়ন্স জেলা ৩১৫–বি৪ সংবর্ধনা প্রদান করে।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গেট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এলসিআইএফ ভাইস এরিয়া লিডার লায়ন শফিউল আলম শামীম, কাউন্সিল চেয়ারপার্সন লায়ন আশরাফ হোসেন খান হিরা, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন মো. কামরুজ্জামান লিটন, ১ম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, ২য় ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন পারভীন মাহমুদ এফসিএ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন কামরুন মালেক, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন মো. আবু মোর্শেদ, কেবিনেট সেক্রেটারি (ডেজিগনেটেড) লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, জিএলটি ডিষ্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, জিএসটি ডিষ্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী, অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান লায়ন মো. হুমায়ুন কবির, মেম্বার সেক্রেটারি লায়ন খোরশেদ আলম, ট্রেজারার লায়ন মো. আলী প্রমুখ। জেলার সকল ক্লাব নব নির্বাচিত কাউন্সিল চেয়ারপার্সনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।










