হাটহাজারীর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রবীণ শিক্ষক কস্তুরী চৌধুরী (৭৬) গতকাল বুধবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন কন্যা, এক পুত্র ও নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।







