কলম্বিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬

| শনিবার , ২৮ জুন, ২০২৫ at ১:১০ অপরাহ্ণ

কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে সমপ্রতি ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এখনও আটজন নিখোঁজদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। বোগোটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। খবর বাসসের।

গত মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের ফলে কাছাকাছি একটি নদীর পানি উপচে পড়ার কারণে, কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেলোর কাছে একটি পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে।

অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন এঙ–এ এক পোস্টে বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে এবং আটজন এখনও নিখোঁজ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসদারঙ্গের শাস্ত্রীয় সঙ্গীতের আসর
পরবর্তী নিবন্ধমেক্সিকোর গণকবর থেকে ৩৪ মরদেহ উদ্ধার