কলকাকলি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠান

| রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

আগ্রাবাদ বহুতলা কলোনীতে অবস্থিত কলকাকলি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ থেকে ২০২৫ ব্যাচ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে “কলকাকলি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন” গঠিত হয়েছে। উক্ত এসোসিয়েশনের নবগঠিত উপদেষ্টা কমিটি এবং নিয়মিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ২৭ মার্চ বিকেলে বিদ্যালয়ের অডিটরিয়াম রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলকাকলি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা কণা রানী সাহা। প্রধান অতিথি নবগঠিত উপদেষ্টা কমিটি এবং নিয়মিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান এবং বক্তব্যে অনুভূতি প্রকাশ করেন।

এসোসিয়েশনের এডহক কমিটির আহ্বায়ক জোবায়ের আহম্মেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং এলামনাই এসোসিয়েশনের পরিচিতি, উদ্দেশ্য এবং ইতি পূর্বে বিদ্যালয়ে উন্নয়ন কাজ ও সৌন্দর্য্য বর্ধনে এসোসিয়েশনের ভূমিকা, দূরারোগ্য রোগীদের অর্থ সহায়তা, প্রাক্তন শিক্ষার্থীদের কর্মসংস্থান, বর্তমান শিক্ষার্থীদের মাঝে সফলতার দিকনির্দেশনা ক্লাসসহ এসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পরবর্তীতে নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা রোকেয়া আক্তার, সভাপতি মোহাম্মদ মঈন উদ্দীন হাসান চৌধুরী এবং সাধারণ সম্পাদক শরীফ হোসেন ভূঁইয়া অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। নবগঠিত কমিটির উপদেষ্টা তাহমিনা আক্তার এবং সহসম্পাদক মোশারফ হোসেন মিরনের মতামত প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা
পরবর্তী নিবন্ধশিকলবাহায় ২ হাজার পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ