কর্ণফুলী সেতুর টোল প্লাজা থেকে ইয়াবাসহ যুবক আটক

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

নগরের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজা এলাকা থেকে এক যুবককে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে ১২৩০ পিস ইয়াবা পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো এ অভিযান চালায়। আটক মো. আমিনুল ইসলাম (৩১) বগুড়া জেলার আটোবালা এলাকার আব্দুল হামিদের সন্তান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজার উত্তর পাশে এলাকায় রয়েল কোচ বাসে করে কক্সবাজার থেকে বগুড়া পাচারকালে আমিনুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১,২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধওমরায় যাওয়া বিএনপি নেতা ডাকাতি মামলার আসামি
পরবর্তী নিবন্ধটেকনাফে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ