দৈনিক কর্ণফুলীর সম্পাদক আফসার উদ্দীন চৌধুরীর ছোট ভাই ও কর্ণফুলীর ম্যানেজার খোরশেদুল আনোয়ার চৌধুরী গত বুধবার দুপুর ১টায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বুধবার রাত ৯ টায় পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে আশরাফ আলী জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। প্রেস বিজ্ঞপ্তি।













