কর্ণফুলী পেপার মিলে স্বাধীনতা দিবস ক্রীড়া প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিচালিত কেভি ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। কেভি ক্লাব প্রাঙ্গণে আয়োজিত বিভিন্ন খেলাধুলার মধ্যে ছিল কর্মকর্তাদের চাকতি নিক্ষেপ, ঝুড়িতে বল নিক্ষেপ, মহিলাদের বালিশ বদল, শিশুদের ১০০ মিটার দৌড়, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি ক্রীড়া প্রতিযোগিতা। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্‌ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেপিএম মহিলা ক্লাবের সভানেত্রী উম্মে আয়মন তুহিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেভি ক্লাবের সাধারণ সম্পাদক আলী আহমদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টিএসপি সার কারখানার সহকারী প্রধান হিসাব কর্মকর্তা মো. এমরান হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএমের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন, মহাব্যবস্থাপক (অপারেশন) মো. মইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মো. কবির হোসেন এবং কেপিএমের প্রাক্তন কর্মকর্তা ফিরোজ আলম চৌধুরী। কেপিএমের সর্বস্তরের কর্মকর্তা সস্ত্রীক উপস্থিত থেকে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। পরে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্‌।

পূর্ববর্তী নিবন্ধমহানগরী ফুটবল রেফারীজ এসো’র রিফ্রেশার্স কোর্স ও জার্সি বিতরণ
পরবর্তী নিবন্ধপতেঙ্গা চৌধুরী পাড়ায় সিপিকেবি লংপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন