কর্ণফুলী নদীতে বাল্কহেডের মোটর বিস্ফোরণে আগুন, শ্রমিকের মৃত্যু

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি বাল্কহেডের ফার্ম মোটর বিস্ফোরণ হয়ে আগুনে দগ্ধ হওয়া মো. ইসমাইল (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গত রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে কর্ণফুলী নদীর আনু মাঝির ঘাট এলাকায় ‘এমভি আটি- ১’ নামে একটি বাল্কহেডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই সময় বাল্কহেডের শ্রমিক ইসমাইল ও ইসফাক দগ্ধ হন। তখন তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে তাদের প্রেরণ করা হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে ইসমাইলের মৃত্যু হয়।

মৃত ইসলামের বাড়ি আনোয়ারা উপজেলায় বলে জানা গেছে। তার পিতার নাম দুদু মিয়া মেম্বার। সে ওই বাল্কহেডে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

এ ব্যাপারে সদরঘাট নৌ থানার ওসি মো. মিজানুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আরিফ হোসেন জানান, গত রবিবার রাতে এমভি আটি- ১’ নামে একটি বাল্কহেডের ফার্মের মোটর বিস্ফোরণ হয়ে ওই বাল্কহেডে আগুন ধরে যায়। ওই সময় ইসমাইল ও ইসফাক দগ্ধ হয়। মঙ্গলবার রাতে ইসমাইলের মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় নিখোঁজ প্রহরীর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধবন্দর পরিস্থিতি নিয়ে আলোচনায় কাল চট্টগ্রাম আসছেন নৌপরিবহন উপদেষ্টা