কর্ণফুলী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৪ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ার কল্পলোক আবাসিক সংলগ্ন বেড়িবাঁধ এলাকার কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর জানালে সদরঘাট নৌ থানা পুলিশের একটি টিম ১০ বছর বয়সী ওই শিশুর লাশ উদ্ধার করে। সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে একটি অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করে। শিশুটির পরনে প্যান্ট ও লম্বা হাতার হুডি ছিল। কয়েক দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারাণা করা হচ্ছে। লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা শাহসুফী হাফেজ দৌলত খানের ওরশ কাল
পরবর্তী নিবন্ধসুপারিশকৃত ৯ম পে-স্কেলের দাবিতে মানববন্ধন