কর্ণফুলী জোনের ফাইনালে আজ চট্টগ্রাম ও বান্দরবান মুখোমুখি

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনের ফাইনালে আজ ১৪ মার্চ, শনিবার মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম জেলা দল এবং স্বাগতিক বান্দরবান জেলা দল। বান্দরবান জেলা স্টেডিয়ামে বেলা ১.৪৫টায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার কর্ণফুলী জোনের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় চট্টগ্রাম জেলা টাইব্রেকারে ৪২ গোলে ফেনী জেলা দলকে পরাজিত করে। অন্যদিকে প্রথম সেমিফাইনালে বান্দরবান ১০ গোলে লক্ষ্মীপুর জেলা দলকে পরাজিত করে ফাইনালে উঠে। চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার ও সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত চৌধুরী পাবলু চট্টগ্রাম জেলা দলের সফলতা কামনায় চট্টগ্রামবাসীর দোয়া কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধরান আউট করলেন মিরাজ রেগে মাঠ ছাড়লেন সালমান
পরবর্তী নিবন্ধআগ্রাবাদ নওজোয়ান গ্রীণ ও রেলওয়ে রেঞ্জার্সের জয়লাভ