বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)র কর্ণফুলী রেজিমেন্টের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন কর্ণফুলী এক্স–ক্যাডেট এসোসিয়েশন (কেকা) প্রথমবারের মত আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করছে। খুলশীর টার্ফে অনুষ্ঠেয় ফুটসাল টুর্নামেন্টে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, এম ই এস কলেজ, হাজেরা তজু ডিগ্রি কলেজ, কর্মাস কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, হাটহাজারী কলেজ, সাদার্ন বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ও কেকার প্রাক্তন–বর্তমান ক্যাডেটবৃন্দ অংশগ্রহণ করবেন। টুর্নামেন্ট উপলক্ষ্যে কদম মোবারকস্থ কেকার কার্যালয়ে ড্র অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট আহ্বায়ক কেকার ক্রীড়া সম্পাদক সরকারি শারীরিক কলেজের অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দিন বাবরের সভাপতিত্বে কেকার সভাপতি মেজর (অব.) প্রফেসর ড. শওকতুল মেহের ড্র কার্যক্রম পরিচালনা করেন।











