কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র পক্ষ থেকে কর্ণফুলী উপজেলার বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিষুস কুমার চৌধুরী। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. মহিউদ্দিন, নির্বাহী সদস্য সাজ্জাদ খান সুমন, এম এ রহিম, শাহরিয়ার মাসুদ, মো. ইমতিয়াজ উদ্দিন, মো. ফরহাদ হোসেন ও বিভিন্ন ক্লাব, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবু তালেব, বিপুল কান্তি দত্ত, মো. ওসমান গনি, খলিলুর রহমান মো. শহিদুল ইসলাম রনি, মো. বাহার হোসাইন খান, দিদারুল ইসলাম, মো. দিদার ও মো. তুহিন প্রমুখ।












