লাইটারেজ জাহাজের সংকটের মাঝে গতকাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী নদীতে ‘ভাসমান গুদাম’ বানিয়ে রাখা হয়েছে এমন জাহাজগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন গতকাল রোববার এই অভিযান পরিচালনা করেন। ৭২ ঘণ্টার বেশি সময় ধরে নদীতে ভাসছে এমন জাহাজের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় বেশ কিছু জাহাজকে সতর্ক করা হয়।
লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এই অভিযানের বিরোধিতা করে বলেছেন, ঘাট খালি না থাকায় তারা পণ্য খালাস করতে পারছেন না। তারা বন্দর কর্তৃপক্ষের নিকট পণ্য খালাসের ব্যবস্থা করার উদ্যোগ নেয়ার আহ্বান জানান।












