কর্ণফুলীতে বাড়ির বাইরে থেকে দরজা বন্ধ করে বাইক চুরি

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:২০ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে বাড়ির বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ভোরের দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ডাকপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তারা।

ভুক্তভোগী মো. মহিউদ্দিন খান বলেন, ভোরের দিকে সবাই ঘুম ছিল। সেই সুযোগে চোরেরা দেয়াল ডিঙিয়ে বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে ঢুকেই তারা বাইরে থেকে বাড়ির দরজা বন্ধ করে বাড়ির সিঁড়ির কক্ষে রাখা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মোটরসাইকেলটি ইয়ামা ভি৩ মডেলের।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরি সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। মোটরসাইকেল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ৩য় গভর্নিং বডির সভা
পরবর্তী নিবন্ধরাজনীতিতে বিভাজন তৈরি করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়