ডাকাতির প্রস্তুতিকালে কর্ণফুলী নদীর শিকলবাহা খালের ব্লকপাড়া নৌঘাট মো. রমজান আলী ও রেজওয়ান আহমেদ হৃদয় নামে দুই ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।
গত সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রাম দা, কিরিচ, কাটার সেট, একটি ইঞ্চিন চালিত নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সদরঘাট পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. একরাম উল্লাহ সাংবাদিকদের জানান, কর্ণফুলী নদীতে ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থান করছে, গোপনে এমন সংবাদ পেয়ে পরিচালিত অভিযান চালানো হয়।












