কর্ণফুলীতে জাবেদের স্ত্রীর গাড়িচালক গ্রেপ্তার

গত বছর তার বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করেছিল দুদক

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:১১ পূর্বাহ্ণ

কর্ণফুলীর শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামান চৌধুরীর ব্যক্তিগত গাড়িচালক মো. ইলিয়াছ তালুকদারকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে শিকলবাহা ফকিরা মসজিদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইলিয়াছ তালুকদার শিকলবাহা ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়ির মৃত মো. সালেহ আহম্মদ তালুকদারের ছেলে। প্রসঙ্গত, গত বছরের ২১ সেপ্টেম্বর ইলিয়াসের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করেছিল দুদক।

পুলিশ জানায়, ওয়ারেন্ট মূলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, গ্রেপ্তার আসামিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর ইলিয়াস তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)

পূর্ববর্তী নিবন্ধভোরে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৮ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, ১ নম্বর নায়েবে আমির আজহার