কর্ণফুলীতে গ্রেপ্তার ৬

ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:১১ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে পৃথক অভিযানে দুই ছিনতাইকারী এবং ডাকাতির প্রস্তুতির মামলায় ৪ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কর্ণফুলী এলাকা থেকে মো. সেলিম (২৫) এবং মো. ইমরান হোসেন (২৪) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম আনোয়ারা উপজেলার বটতলী গ্রামে হলেও বর্তমানে তিনি বাকলিয়া রাজাখালীর তুলাতলী এলাকায় বসবাস করেন। অন্যদিকে ইমরান কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার বাসিন্দা। ওসি বলেন, বিশেষ অভিযান চালিয়ে দুজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, উপজেলার খুইদ্দের টেক এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি মামলায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. ইদ্রিস (৪৪), মো. সাঈদ (৩৫), মো. সিফাত (২২) এবং মো. ফরহাদ (১৯)। ওসি শাহীনূর আলম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসোমেন চন্দের ছোটোগল্প : জীবনদর্শন, সমাজচেতনা ও শিল্পসফলতা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে উল্টোপথে আসা ট্রাকের চাপায় নারীর মৃত্যু