কর্ণফুলীতে এলজি ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

কর্ণফুলীর শিকলবাহা এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. ইয়াছিন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১২ টার দিকে শিকলবাহা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার জামালের বাড়ির সংলগ্ন ইব্রাহিমের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার বিকেলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গ্রেপ্তার ইয়াছিন শিকলবাহা ইউপির ২ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া এলাকার মনু হাজির বাড়ির বাদশা মিয়ার ছেলে। পুলিশ জানায়, বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র দিয়ে সে বিভিন্ন এলাকায় ছিনতাই করত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওসি শাহীনূর আলম বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনা, ৩ বাংলাদেশিসহ নিহত ৪
পরবর্তী নিবন্ধবর্ষার পূর্বে জলাবদ্ধতা নিরসন প্রকল্প শেষ করে নগরবাসীর দুর্ভোগ লাঘব করুন