কর্ণফুলীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৩২ অপরাহ্ণ

কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ৯৪০ পিস ইয়াবাসহ রবিউল হক (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে মইজ্জ্যারটেক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউল হক কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং এলাকার আলী আহমদের ছেলে। বর্তমানে কক্সবাজার জেলার সদর এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার যুবকের সন্দেহজনক আচরণে তাকে তল্লাশি চালালে তার কাছ থেকে ৯৪০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম। তিনি বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ আলী
পরবর্তী নিবন্ধপ্রত্যয়ের বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতা