কর্ণফুলীতে ইয়াবাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে ৩ হাজার ইয়াবাসহ তিনজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মইজ্জ্যারটেকের কর্ণফুলী পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, কঙবাজার জেলার টেকনাফ হ্নীলা ইউপির আলী খালী ক্যাম্পের কবির আহাম্মদের ছেলে মোহাম্মদ রুবেল (২১), একই ক্যাম্পের মৃত রবি আলমের ছেলে মোস্তফা কামাল (২০) এবং জাহেদ হোসেনের ছেলে নবী হোসাইন (১৯)। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মইজ্জ্যারটেক এলাকায় টহল পুলিশ ওই তিনজনকে তল্লাশি করে। এ সময় তাদের কাছ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তারা সবাই রোহিঙ্গা বলে স্বীকার করেন।

পূর্ববর্তী নিবন্ধদিলীপ কুমার তালুকদারের পরলোকগমন
পরবর্তী নিবন্ধমওলা আলী (আ.)’র শাহাদাত দিবস পালিত