কর্ণফুলীতে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ইউনিয়ন পরিষদের সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বড়উঠান এবং জুলধা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বড়উঠান ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য বাহাদুর খান (৪৫) ও জুলধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক আহম্মদের ছেলে মো. হারুন (৫০)। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, গ্রেপ্তার দুজনকে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশ্রুতিঅঙ্গনের চতুর্দশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মিলন ২ এপ্রিল
পরবর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলার সমাবেশ ও প্রতিনিধি সম্মেলন