কর্ণফুলীতে আগুনে পুড়ল দুই সহোদরের বসতঘর

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১ মার্চ, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে অগ্নিকাণ্ডে দুই সহোদরের বসতঘর পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদ তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ শফি ও মোহাম্মদ রাশেদ। তারা সম্পর্কে আপন ভাই। ক্ষতিগ্রস্তদের দাবি, গভীর রাতের এই আগুনে দুই ভাইয়ের বসতঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও নিত্যপ্রয়োজনীয় মালামালসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী মো. শফি জানান, গভীর রাতে হঠাৎ আগুন দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। আগুনের সঠিক সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, খবর পাওয়ার সাথে সাথেই দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এর ফলে আশপাশের বসতঘর রক্ষা করা সম্ভব হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে চবিতে অবস্থান কর্মসূচি সর্বোচ্চ শাস্তির দাবি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শাহ মজিদিয়া মাদ্রাসার চারতলা ভবনের নির্মাণ কাজ শুরু