ফেলানী থেকে হুজাইফা;
আরও আছে এপস্টেন ও নরপিশাচদের লালসার বলি
আমাদের সকল কন্যা শিশুদের আর্তনাদ!
আমরা রক্ষক হয়ে ভক্ষণের সাঁজোয়া সাজাই
‘আমাদের দাবী মানতে হবে’ ফাঁকা বুলিতে।
সেখানে নেই মমতার বন্ধন, নেই মানবিকতার ছোঁয়া।
আমাদের আছে এ‘দল, সে‘দল, ও‘দল–
ব্যক্তিগত এজেন্ডার তোড়া হাতে শোকসভা!
আমাদের ঘরের মানুষগুলোর আকর্ষণ নেই।
আমাদের দেশের মানুষগুলো অবিশ্বাসে বসবাস।
আমাদের পৃথিবীটা যুদ্ধাংদেহী।
আমাদের কন্যাদের মনন ঢেকে ফেলি ভয়–ভীতির মোড়কে।
আমাদের ভবিষ্যতের জননীদের কণ্ঠ নির্বাচিত অর্বাচীনে।
এখনও সময় হয়নি শেষ–
ফেলানী ও হুজাইফা তোমাদের জাগিয়ে কি তুলবে না?
কাঁটাতারের বেড়াজালে রক্ত আরও ঝরে পড়ার
অশনি সংকেত! নিজের ঘরে করতে হবে সহমর্মিতার আবাস;
নয়তো, আমাদের দেশ, আমাদের পৃথিবীর ধরবে শ্মশানের বেশ!








