করোনাকে জয় করাই হোক নতুন বর্ষের প্রত্যয়

মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে ডা. বিদ্যুৎ বড়ুয়া

| শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৬:৪১ পূর্বাহ্ণ

ইংরেজি নববর্ষে সকলের সম্মিলিত প্রয়াসে করোনাকে জয় করাই হোক আমাদের প্রত্যয়। করোনা মহামারীতে প্রাণ হারানোদের স্মরণে আয়োজিত মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া উপরোক্ত মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার নগরীর চেরাগী চত্বরে হোম হসপিটাল ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের যৌথ উদ্যোগে ২০২০ সালে অতিমারী করোনাভাইরাসে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন লেখক নেছার আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আবু তালেব বেলাল, চসিক কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী, ডায়মন্ড সিমেন্টের ডিজিএম মুহাম্মদ আবদুর রহিম, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, মাওলানা আবু মুছা কাদেরী, শেখ ইমরান হোসেন, মিনহাজুর রহমান শিহাব, ইমরান সোহেল, মুহাম্মদ আবদুর রহমান, এমানুল হাসান প্রমুখ। নেছার আহমেদ খান বলেন, করোনা মানুষের জীবন ও জীবিকাকে স্তব্ধ করে দিয়েছে। অনেককেই করে দিয়েছে স্বজনহারা ও নিঃস্ব। স্বজনহারানোর বেদনায় আমরা এখনো হতবিহ্বল। নতুন ইংরেজি নববর্ষে করোনার দ্বিতীয় ঢেউ ও চলমান সকল প্রতিকূলতা অতিক্রম করতে সকলের সম্মিলিত প্রয়াস জরুরি। পরে করোনায় প্রাণ হারানোদের স্মৃতির স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজোনাল সেটেলমেন্ট অফিসার নজরুল চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা
পরবর্তী নিবন্ধদেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হবে