করাচিতে শপিং মলে আগুনে নিহত ৬, আহত ২০

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১২:১২ অপরাহ্ণ

পাকিস্তানের করাচির একটি শপিং মলে আগুনে অন্তত ৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শনিবার রাতে মোহাম্মদ আলি জিন্নাহ সড়কের গুল প্লাজায় আগুন লাগার পর অল্প সময়ের মধ্যে তা পুরো মলে ছড়িয়ে পড়ে বলে ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। রোববার সকাল পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি, তার মধ্যেই উদ্ধার অভিযান চলছে। খবর বিডিনিউজের।

সিভিল হাসপাতাল ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক ড. সাবির মেমন প্রাথমিকভাবে তিনটি মৃতদেহ তার প্রতিষ্ঠানে আনা হয়েছিল বলে জানান। হাসপাতালে যখন আনা হয়, তখন ওই তিনজনের কেউই জীবিত ছিলেন না, বলেছিলেন তিনি।

রোববার সকালে সাউথ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সায়েদ আসাদ রাজা মৃতের সংখ্যা বেড়ে ৫এ দাঁড়িয়েছে বলে ডনকে নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.৪৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধগ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি অগ্রহণযোগ্য : ইউরোপীয় নেতারা