বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এলাইড কম্পিউটার স্ট্রিমস–এসিএস এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালযের মিলনায়তনে সম্পন্ন হয়েছে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মনজুরুল কিবরীয়া, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হযরত আলী মিয়া। রেজিস্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভ, এসিএস এর কালচারাল সেক্রেটারি সুইটির আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রর সালাহউদ্দিন শাহরিয়ার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও এসিএসর উপদেষ্টা মনজুর আলম।
স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সহ–সভাপতি শাহরিয়ার তৌফিক নাদিম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক শামসুন্নাহার সোমা, ফেরদৌস আরা, রিজোয়ানা হক, তিশা সাহা, সুমাইয়াতুন নুর, সাবিহা জাহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














