সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নির্বাহী কমিটির এক সভা গতকাল চট্টগ্রাম ক্লাব লিমিটেডের সহসভাপতি জনাব আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান। সভার প্রথমে সরকারি কমার্স কলেজের প্রাক্তন ছাত্র এবং উক্ত কলেজের প্রাণপ্রিয় অধ্যক্ষ, বিশিষ্ট কলামিষ্ট, ক্রীড়া সংগঠক প্রফেসর শায়েস্তা খানের সম্মানে ১ মিনিট নিরবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন এবং মোনাজাত পরিচালনা করা হয়। সভায় বিগত সময়ে পারিবারিক মিলন মেলার এবং ২০২৪ সনের রমজানের হিসাব, চলিত হিসাব (ব্যাংক) চূড়ান্ত করা হয়। সভায় সম্মানিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে ২০২৬–২০২৮ সালের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন সহসভাপতি আলহাজ্ব আবুল হাসেম, দিলিপ দাস, প্রফেসর রহিম উল্যা, সোলায়মান খান, যুগ্ম সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল, রাসেদুল আমিন, সৈয়দ মোর্সেদ হোসেন, ফরিদ আহামদ, হারুন ইউসুফ, হুমায়ুন কবির ডালি, সাইফুল আলম খান, মো: হাফিজুর রহমান, রনজন দত্ত, আমানউল্যা আল কাদের, মহসিন আলী, রানু চক্রবর্তী, সৌরভ বড়ুয়া রয়েল, শামিম মোস্তফা, সৈয়দ মফিজুর রহমান, গোপাল পাল, জিয়া উদ্দিন আসিফ, সৈয়দ মো: খালেদ, এড্ মাহবুবুল ইসলাম, নওশাদ আলম চৌধুরী, মাহমুদ হাসান খান জগলুল, মাইনুল ইসলাম চৌধুরী, মনরঞ্জন সাহা, এহেতাশামুল রিসতা, তাজুল ইসলাম, আনোয়ারুল আনিস কাঞ্চন, রুপম পালিত, শাহরিয় মাহমুদ খান, আবু ফয়সাল চৌধুরী, বিলকিস বানু পলি, নাসরিন নাহার রুনা, কামরুল হাসান এফসিএ প্রমুখ। সভা শেষে ইফতার পরিবেশনের মাধ্যমে সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












