কবি নজরুল ছিলেন মানবতাবাদী কবি

চরতিতে জন্মবার্ষিকী উদযাপনে বক্তারা

| রবিবার , ২৩ মে, ২০২১ at ৭:৫৪ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ চরতির উদ্যোগে কবির জন্মবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী গত শুক্রবার সাতকানিয়া আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ডা. মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার আখতারুজ্জামান কায়সার।
প্রধান বক্তা ছিলেন কর আইনজীবী জরজিস আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- মাস্টার আবুল হোসাইন, মাওলানা আবদুর রহমান, নুরুল আবছার চৌধুরী, লোকমান আহমদ সিকদার, মওলানা এরফানুল হক সিকদার, জয়নুল আবেদীন, খোরশেদুল আলম হিরু, মাস্টার আবুল মনছুর, মাস্টার নোমান, মাওলানা নুরুল আমিন, আহমেদ রেজা খান আজমান, মাস্টার নুরুল ইসলাম শাকিব, শিক্ষক জাহাঙ্গীর আলম, শিল্পী কায়ছার হামিদ। উপস্থাপনায় ছিলে হিফজুর রহমান ইমন। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন আবু ছৈয়দ। বক্তারা বলেন, কবি নজরুল ধ্যানে-জ্ঞানে, নিঃশ্বাসে-বিশ্বাসে, চিন্তাচেতনায় ছিলেন পুরোদস্তুর মানবতাবাদী কবি। কবিতায়, গানে, গদ্যে সর্বত্রে তাঁর এই দৃষ্টিভঙ্গি উৎকীর্ণ। শোষিত-বঞ্চিত মানুষকে তিনি উদ্বুদ্ধ করেছেন সাম্য ও ন্যায়ের বন্ধনে এক হয়ে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হতে। নজরুলের ইসলামি গানের মৌলিক বৈশিষ্ট্য আমাদের দারুণভাবে মুগ্ধ করে এবং ধর্মীয় ভাবাবেগে আপ্লুত করে। তাঁর ইসলামি চৈতন্য আমাদের আলোড়িত করে। তিনি তার বিশ্বাসকেই মন্ডিত করেছেন ইসলামি গানে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছয়দিনেও উদ্ধার হয়নি টেকনাফের কিশোরী তসলিমা
পরবর্তী নিবন্ধপটিয়ায় চাকুসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার