কবিতা ও গানে নীলকলমের স্বাধীনতা উৎসব

| বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

কবিতা ও গানে উৎসবমুখর হয়ে উঠেছিল নীল কলম সাহিত্য চর্চা মঞ্চের স্বাধীনতার অনুষ্ঠানমালা। গত ৩১ মার্চ চট্টগ্রাম একাডেমীর ফয়েজ নুর নাহার মিলনায়তনে সংগঠনের সভাপতি মাহবুবা চৌধুরীর সভাপতিত্বে ও তটিনী বড়ুয়ার শব্দ সঞ্চালনায় অনুষ্ঠানে কবি ও সাহিত্যিকদের স্বাধীনতার স্মৃতিচারণ, কথামালা ও আবৃত্তিতে মুখরিত হয় অনুষ্ঠান প্রাঙ্গণ।

শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাধীনতার অনুভূতি ব্যক্ত ও কবিতা আবৃত্তি করেন কবি ও গীতিকার খুরশীদ আনোয়ার, কবি ও সাংবাদিক রাশেদ রউফ, কবি আকতার হোসাইন, সাংবাদিক ওমর কায়সার, এজাজ ইউসুফী, কবি রিজোয়ান মাহমুদ, কামরুল হাসান বাদল, ইউসুফ মুহম্মদ, নাসের রহমান, শ ম বখতিয়ার,

উৎপল কান্তি বড়ুয়া, সুপ্রতীম বড়ুয়া, অরুন শীল, রোকসানা বনী, ইকরামুল আমিন বাবু, রাফিয়া ডলি, রবীন্দ্র নারায়ন, ইন্দিরা কর, শিরিন আফরোজ, মাহবুব পলাশ, আলমগীর হোসেন,মোখলেছুর রহমান, সৌভিক চৌধুরী, সুগ্রিয় কুমার বড়ুয়া, জিতেন্দ্র লাল বড়ুয়া, দীপিকা রানী বড়ুয়া, গৌতম কানুনগো, আজিজ রাহমান, নাটু বিকাশ বড়ুয়া, রুনা তাসমিনা, গৌড়ী সেন, সিমলা চৌধুরী, মারজিয়া খানম সিদ্দিকা, রায়হানা হাসিব, অঞ্জলি বড়ুয়া, লিপি বড়ুয়া,মাহবুবা ছন্দা, স্মরনিকা চৌধুরী, শামীম ফাতেমা মুন্নী, অমিত বড়ুয়া , বিকাশ বড়ুয়া,নিগার সুলতানা, সোমা চৌধুরী, নাসিম আকতার রিনা, সেলিম আকতার পিয়াল, রেহানা আকতার, তানভীর হাসান বিপ্লব, সুবির পালিত, সুরভী কান্তা, রিনিক মুন, সুমাইয়া আকতার ও আসিফ ইকবাল। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি ঢাকার শিক্ষাবৃত্তি প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধপুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার