জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল বুধবার অনুষ্ঠিত হলো ‘কবিতায় বিজয়গাথা’ শিরোনামের নান্দনিক আবৃত্তি অনুষ্ঠান। মহান মুক্তিযুদ্ধের গৌরবময় বিজয় স্মরণে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে মোর্চা সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম। জোটের সহ সভাপতি প্রণব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় জোটের সভাপতি ফারুক তাহেরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। অনুষ্ঠানে বিজয়ের নানা কবিতার দ্বৈত, ত্রয়ী ও বৃন্দ আবৃত্তিতে অংশগ্রহণ করে জোটভুক্ত সংগঠন বোধন আবৃত্তি পরিষদ, শৈশব বাচিক চর্চা কেন্দ্র, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, উদীরণ আবৃত্তি নীড়, অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র, তারুণ্যের উচ্ছ্বাস, স্বদেশ আবৃত্তি সংগঠন, দৃষ্টি চট্টগ্রাম, চট্টলা আবৃত্তি একাডেমি, স্বপ্নযাত্রী, পান্ডুলিপি আবৃত্তি দল, চট্টগ্রাম আবৃত্তি পরিষদ, স্পৃহা আবৃত্তি নীড়, বৈখরী আবৃত্তি আলয়, চট্টগ্রাম আবৃত্তি একাডেমি, প্রহর সাংস্কৃতিক অঙ্গন, ডিঙ্গি সাংস্কৃতিক সংগঠন, প্রমিতি সাংস্কৃতিক একাডেমি এবং প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি। প্রেস বিজ্ঞপ্তি।












