কন্টেন্ট নির্মাতা ফাহিমকে আটকে পুলিশে দেওয়া হলো

| সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

রাজধানীর মিরপুরে ‘মব’ তৈরি করে আরএস ফাহিম চৌধুরী নামে এক কন্টেন্ট নির্মাতাকে পুলিশে দিয়েছে একদল লোক। গতকাল রোববার বিকেলে মিরপুর চিড়িয়াখানার ফটকে ওই ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

সেখানে দেখা যায়, একটি সাদা হোন্ডা এসইউভিতে থাকা ফাহিমকে ঘিরে রেখেছে কয়েকজন তরুণযুবক। তাদের কয়েকজন গাড়িটির বনেট ও ছাদেও উঠে পড়েছেন। গাড়ির সামনে শুয়ে পড়তে দেখা যায় একজনকে। এ সময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’এসব স্লোগান দিতে থাকেন। এরপর শাহ আলী থানার একটি পিকআপ ঘটনাস্থলে আসে। পুলিশ সদস্যরা সেই গাড়ির মাঝের আসনে ফাহিমকে বসিয়ে থানার দিকে নিয়ে যান। খবর বিডিনিউজের।

এ বিষয়ে জানতে চাইলে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ফাহিমকে চিড়িয়াখানার সামনে জনতা আটকে রেখেছিল। সেখান থেকে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করতে তরুণদের ভূমিকা রাখতে হবে