যতীন্দ্র লাল-মিনু দাশ ফাউন্ডেশনের উদ্যোগে সমাজসেবী মিনু দাশের ১২তম মৃত্যুবার্ষিকী স্মরণে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কদম মোবারক মুসলিম এতিমখানা অফিসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মো. মাহবুব আলম। সংগঠক সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এতিমখানার তত্ত্বাবধায় মাওলানা মো. আবুল কাশেম, মাওলানা মো. মঞ্জুর আলম, আসিফ ইকবাল, হৃদয় দে, বাবুল কান্তি দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, মানুষের কল্যাণে আমাদেরকে সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে। প্রয়াত সমাজসেবী মিনু দাশ আমৃত্যু সেবাব্রত নিয়ে সেবিকার কাজ করে মানবকল্যাণে অবদান রেখে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












