কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গত ২৯ জানুয়ারি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব নাজমা বিনতে আমিন। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে সম্পৃক্ত থাকতে উৎসাহ দেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন আলী নুর। প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক। সহকারী প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষকবৃন্দ দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা সম্পন্ন করেন। প্রেস বিজ্ঞপ্তি।











