চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে আলোচনা থামছেই না। গত কয়েকদিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এই চিত্রতারকা। এসব প্রসঙ্গে এবার প্রকাশ্যে নিজের অবস্থান জানালেন অভিনেত্রী। সমপ্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বুবলী। খবর বাংলানিউজের। সেখানে ব্যক্তিগত জীবন নিয়ে চলমান আলোচনা অর্থাৎ তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে তিনি স্পষ্টভাবে জানান, কিছু স্পর্শকাতর বিষয় আছে যেগুলো নিয়ে কথা বলার জন্য সঠিক সময় আর উপযুক্ত পরিবেশ প্রয়োজন। বুবলী বলেন, এসব বিষয় খুবই ব্যক্তিগত এবং স্পর্শকাতর। শান্ত ও স্বাভাবিক পরিবেশেই এ ধরনের স্পর্শকাতর বিষয়ে কথা বলা উচিত।












