কক্সবাজার–৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেন তিন ভাইবোন। তারা গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন প্রার্থী তিন সহোদর হলেন– বর্তমান এমপি সাইমুম সরওয়ার কমল, তার বড় ভাই ও সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, তার বোন নাজনীন সরওয়ার কাবেরী। তারা এই আসনের সাবেক এমপি অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর সন্তান।
তাদের মধ্যে সাইমুম সরওয়ার কমল দ্বিতীয় বার নির্বাচিত বর্তমান এমপি এবং সোহেল সরওয়ার কাজল দ্বিতীয় বার নির্বাচিত রামু উপজেলা চেয়ারম্যান। তবে নাজনীন সরওয়ার কাবেরী এখনও জনপ্রতিনিধি হতে না পারলেও মাঠে ময়দানে রয়েছেন বেশ সক্রিয়।











