কক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুই

| বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ৮:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের হিমছড়ি এলাকায় সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোলাইমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পর্যটকের একটি দল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সাগরে গোসলে নামে। সেখানে ঢেউয়ে স্রোতে ভেসে যায় তারা। এসময় স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।’

এসআই সোলাইমান হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এখনও আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে লাইফগার্ড, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ।’

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর সেই অপহৃত ব্যবসায়ীকে টেকনাফ থেকে উদ্ধার, আটক ৬