কক্সবাজারে জিপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় ট্যুরিস্ট জিপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত মো. অলিউল্লাহ (৩৮) এক আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর পৌনে ২টার দিকে রামু উপজেলার দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক প্রভাকর বড়ুয়া। নিহত মো. অলিউল্লাহ (৩৮) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার আলী মিয়ার ছেলে। আহত আমির হোসেন (৫০) একই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের সূত্রে পুলিশ জানায়, দুপুরে টেকনাফমুখী একটি ট্যুরিস্ট জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক আরোহী নিহত এবং অপরজন গুরুতর আহত হন। কক্সবাজার থানার উপপরিদর্শক (এসআই) প্রভাকর বড়ুয়া জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই জিপের চালক পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ৫টি ইটভাটার ৮ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পুলিশ বিটের সামনে থেকে তুলে নিয়ে যুবককে কোপাল সন্ত্রাসীরা