চন্দনাইশ পূর্ব সাতবাড়িয়ায় শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের স্কুল কলেজ পড়ুয়া ছেলে–মেয়েদের মাঝে মাসিক শিক্ষাবৃত্তি ও ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সর্বকনিষ্ঠ সদস্য ও প্রয়াত আবদুল ওয়াহেদ মাস্টারের দৌহিত্র হাফেজ ইশতিয়াক উদ্দিন শিক্ষার্থীদের হাতে এ নগদ অর্থ তুলে দেন। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন শিবলী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মায়েদের কাছে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন।
ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি উপ পরিষদের সদস্য সচিব তওসীফ আবিদের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কো–চেয়ারম্যান নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য মাইনুল ইসলাম পুতুল, সাইফু খান, ফরিদুল ইসলাম, হাবিব উল্লাহ রাশেদ, আকতার হোসেন, সাকিব ও তৈয়ব উদ্দিন কাদেরী প্রমুখ। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন শিবলী বলেন, এলাকার হতদরিদ্র অসহায় জনগোষ্ঠীর জীবন মানের কিছুটা উন্নয়নের লক্ষ্যে ২০১৪ সালে আমরা প্রতিষ্ঠা করেছি সেবামূলক ও মানবিক সংগঠন শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন। আমার প্রয়াত বাবা মরহুম শিক্ষাবিদ আবদুল ওয়াহেদ মাস্টারের আমৃত্যু স্বপ্ন ছিল একটি সুশিক্ষিত সমৃদ্ধ ও ধনী গরিব বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের শিক্ষাজীবন অর্থ সংকট মুক্ত রাখতে এ ফাউন্ডেশন সর্বদা প্রচেষ্টায় থাকবে ইনশাআল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।










