ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ

| শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:০৯ পূর্বাহ্ণ

পূর্ব সাতবাড়িয়ায় হতদরিদ্র পরিবারের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাসিক শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান করেছেন ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার নির্বাচিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের শিক্ষাবৃত্তি উপ পরিষদের আহ্বায়ক বিকাশ চন্দ্র দে। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও খানদীঘি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল বশর। তিনি ২ মাসের শিক্ষাবৃত্তির নগদ অর্থ শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

তিনি বলেন, সুশিক্ষিত ও আর্দশ সমাজ বির্নিমাণ এক অনন্য নজির স্থাপন করে চলেছে মানবতার সংগঠন ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন। প্রয়াত আবদুল ওয়াহেদ মাস্টারের দৌহিত্র তাওসীফ আবিদ বলেন, আমার দাদার স্বপ্ন ছিল একটি সুশিক্ষিত ও ধনী গরীব বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। তাঁর স্বপ্ন বাস্তবায়নে আমাদের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন কাজ করে যাবে। এ সময় উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, মোহাম্মদ সাইমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউছুল আজম মাইজভাণ্ডারী মওলানা শাহ্‌ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)
পরবর্তী নিবন্ধজুম’আর খুতবা