হজরত খাজাবাবা ও জামিয়ে আওলিয়া কেরামের পথ পুনরুদ্ধার উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গত ২ জানুয়ারি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের প্রতিষ্ঠাতা আাল্লামা ইমাম হায়াত। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইমামে আহলে সুন্নাত, আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্।
সম্মেলনে আল্লামা ইমাম হায়াত বলেন, সর্ব বাতিলের আঁধার থেকে মুক্তির দিশারী ও সংগ্রামের ধারক আওলিয়া কেরাম এবং সত্যের সংযোগ ও সত্যে অটলতা এবং ঈমানী বিশ্বস্ততার অগ্নিশিখা আওলিয়া কেরাম। আল্লামা ইমাম হায়াত আওলিয়া কেরামকে আল্লাহতাআলার উদ্দেশ্যে নূরে ইলাহী প্রাণাধিক প্রিয়নবীর প্রেমে প্রাণপণ উৎসর্গতার প্রদীপ হিসেবে উল্লেখ করে বলেন, সর্ব বাতিল থেকে মুক্ত থেকে মিথ্যা ও জুলুমের বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম এবং দ্বীন–মিল্লাত–মানবতার মুক্তি সাধনাই আওলিয়া কেরামের উত্তরাধিকার তথা ঈমানের পবিত্র কলেমার অঙ্গীকার। প্রেস বিজ্ঞপ্তি।










