ওষখাইনীরি নূরীয়া বিষু দরবারে মাওলা আলী কনফারেন্স

| সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে শেরে খোদা হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু (রা.) এর শাহাদাত দিবস উপলক্ষে ‘ইয়াওমে শাহাদাতে হযরত মাওলা আলী (রা.) কনফারেন্স’ গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এতে সদারত করেন মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কুরাইশী। বক্তারা হযরত মাওলা আলী (রা.) এর জীবনাদর্শ, ত্যাগ, ন্যায়নীতি ও ইসলাম প্রতিষ্ঠায় তাঁর অবদানের ওপর আলোকপাত করেন। বক্তব্য রাখেন মুফতি সালেহ সুফিয়ান আল মাইজভাণ্ডারী, মোজাম্মেল হক আজহারী, হাফিজ ইফছুফ আরিফ নূরী, হাফিজ মুহাম্মদ নায়েম উদ্দীন, মনছুরুল হক নূরী জোবাইদুল সাদ্দাম । এছাড়া মওলা আলী মানক্বাবাত পরিবেশন করেন শায়ের শহিদুল ইসলাম শায়ের আকিব রেযা আদিল। উপস্থিত ছিলেন সুলতান উদ্দীন, সাহিলুর রশিদ, গালিব ও শাহযায়ীব। শেষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে কাঠ ভর্তি দুটি চাঁদের গাড়ি জব্দ
পরবর্তী নিবন্ধহাটহাজারীর দক্ষিণ বুড়িশ্চরে ধর্মসভা