ফাগুন মানে আগুন দেখো কৃষ্ণচুড়ার ডালে
লাল হয়ে রোজ ফুটে থাকে সকালে বিকালে
ছেলে হারা মনটা মায়ের গুমরে উঠে কাঁদে
সেই যে একুশ তারিখ ঢাকায় ভীষণ যুদ্ধ বাধে।
মায়ের মুখের বাংলা ভাষা বলতে বারণ ওদের
দিকে দিকে তাজা প্রাণের উঠল জোয়ার শোধের
প্রাণের মায়া ছেড়ে দিয়ে গর্জে গেলো তেড়ে
রাজপথে ঝড় তুলল সবাই আওয়াজ হা রে, রে রে।
ভয় পেয়ে যায় পাকিস্তানের শাসক সেপাই সবে
চালায় গুলি রক্ত ঝড়ে হার মেনেছে তবে
দিকে দিকে রব উঠে যায় বাংলা রাষ্ট্র ভাষা
এ ভাষাতে স্বপ্ন গৌরব এই ভাষাতেই আশা।
ভাষা শহীদ সালাম রফিক বরকত জব্বার ভাই
তাদের স্মরণ তাদের বরণ তাদের মরণ নাই
রক্ত তাদের যায়নি বৃথা উচ্চ ওদের শীর
ফেব্রুয়ারি ডাক দিয়ে যায় ওরাই মহান বীর।









