ওমানে মিলল ফটিকছড়ির যুবকের ঝুলন্ত লাশ

| শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আবুল মনছুর (৪৫) নামে ফটিকছড়ির এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ওমানের বোয়ালি এলাকার নিজ কক্ষের পাশের গলিতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত মনছুর ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড নোয়াত্যাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের নামাজে যাওয়ার সময় অন্য রুমমেটরা প্রথম মনছুরের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। খবর বাংলানিউজের।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার আগের রাতেও মনছুর পরিবারের সবার সঙ্গে হাসিখুশি কথা বলেছেন। তার দাদা হাজী কালাম বলেন, মনছুর কখনোই আত্মহত্যার মতো জঘন্য কাজ করতে পারে না, এ ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব শিশু দিবসে ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধইঞ্জিনিয়ার আহমদ মতিন