ওমানে খালেদা জিয়ার স্মরণে চট্টগ্রাম সমিতির দোয়া মাহফিল

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চার প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধাল রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বৃহত্তম মানবিক সংগঠন চট্টগ্রাম সমিতি ওমান। গত শুক্রবার রাজধানী মাস্কাটে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বলেন, বাংলাদেশের বহুদলীয় রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান অস্বীকার করার সুযোগ নেই। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাহসিকতা ও আপসহীন নেতৃত্ব দিয়ে দেশ ও জাতির সেবা করে গেছেন। চট্টগ্রাম সমিতির ওমানের সভাপতি মো. ইয়াছিন চৌধুরী বলেন, একজন নেতা কতটা সংগ্রামী হতে পারেন বেগম খালেদা জিয়া তার উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের জন্য তাঁর ত্যাগ ও সাহসী ভূমিকা জাতি আজীবন স্মরণ করবে। সমপ্রতি ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চার প্রবাসী বাংলাদেশিলোকমান হাকিম রুমেল, প্রদীপ শর্মা নিলয়, রুবেল ও হারুন অর রশিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, রেমিট্যান্সযোদ্ধাদের ত্যাগ দেশের অর্থনীতিতে অমূল্য অবদান রেখে গেছে। মৌলানা হাফেজ আবু সাঈদ নোমানের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলের মোনাজাতে বেগম খালেদা জিয়া এবং নিহত চার প্রবাসীর আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও ওমানপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির কল্যাণ কামনা করা হয়। মাহফিলে, উপদেষ্টা প্রকৌশলী আবু তাহের, সহসভাপতি প্রকৌশলী আশরাফুর রহমান, সহসভাপতি শাহাবুদ্দিনসহ সমিতি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদ্বীনি শিক্ষার সমন্বয়ে আদর্শ জাতি সৃষ্টি হতে পারে : মাওলানা নূরী
পরবর্তী নিবন্ধআবু সুফিয়ানের সমর্থনে বাংশাল পাড়ায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন